0.00 অশ্রুহীন রোড
(স্মৃতিময় শ্রুতি
নাটক)
কিছু সত্য কিছু গল্প
“অনেক অজস্র নির্ঘুম রাতের শেষে দিবসের প্রথম সূর্যালোকে
হাতে হাত রেখে শেষ কবিতায় যে কথা বলতে চেয়েছিলাম আজো বলা হয়নি,শেষ কবিতার পরের
কবিতায় সে কথা বলব বলে আজো নির্ঘুম রাত কাটে”
গানঃ পুরানো সেই দিনের
কথা.....
দৃশ্যঃ 0অন্তোজ চ্যাটার্জি
প্রিয়,কথকি চাকমা
স্মৃতিতে এখনো সেইদিন।আঁকাবাঁকা পাহাড়ি পথে চলছিল আমাদের গাড়ি। তখনো আমরা দুজন
দুজনের কাছে একেবারে অপরিচিত।ঘটনাক্রমে হলাম অপরিচিত থেকে পরিচিত।
দিবসের সূর্যটা ডুবে যাচ্ছিল,চারদিক অন্ধকার হয়ে আসছিল।প্রচণ্ড ঠাণ্ডার মধ্যেও
আমি বেশ উষ্ণতা অনুভব করছিলাম।বাড়ি ফিরেই তোমাকে লিখতে শুরু করলাম-শেষ বিকেলে মেঘ।
ইতি...
অন্তোজ চ্যাটার্জি
দৃশ্যঃ 0.00কথকি
চাকমা
অন্তোজ চ্যাটার্জি,
তোমার ডুবে যাওয়া লালসূর্য এখন আমার ড্রয়িং’র খাতায়।একটা ঝিমধরা দুপুরের গল্প
আমাকে শোনায়,ভাবতে শেখায়।একটা হারানো রদ্দুর যখন রাস্তা খুঁজে পায়,যখন অন্ধকারে
পায়না কোন ভয়,ভেবো আমায় পাশেই থাকবো।তোমাকে মনে পড়ছে খুব।তোমার দেয়া ‘চ্যাপ্টাগোলাপ’
সযতনে রেখেছি ডায়রির পাতায়।ভালো থেকে।
ইতি...
কথকি চাকমা
দৃশ্যঃ 1.00
অন্তোজ চ্যাটার্জি
প্রিয়,কথকি চাকমা
আকাশে মেঘ,মেঘে মেঘে গর্জনে গা শিউরে উঠে।বৃষ্টি উপেক্ষা করে পুরনো সেই পুকুর
পাড়।হঠাৎ চোখ সম্মুখে একটা ছবি ভেসে উঠল।কি অপূর্ব হাসি,মায়াবি চোখ,কালকেশির যাদু
আমায় গ্রাস করেছে।আসলে সবি ভ্রম।
মায়াবি চেহারার সুমধুর তানের মায়াবিনীর দেখা মেলেনি।আজো আমি হারিয়ে যাই...
গানঃ কথকি চাকমাঃ কোথাও
আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে...
অন্তোজ চ্যাটার্জিঃ দিনটা হোকনা যতই মেঘলা ঘরে থাকবনা পরে একলা চল
বেড়িয়ে পরি
যেদিকে দু’চোখ যায়...
দৃশ্যঃ1.01 কথকি চাকমা
অন্তোজ চ্যাটার্জি
বিঝুতে তুমি বাড়িতে আসবে ভাবিনী।তাছাড়া...আম্মুর সামনে কিছুটা অস্বস্তিবোধ
করছিলাম।
চারণ শিল্পগোষ্ঠীতে যুক্ত হয়েছি।গণসঙ্গীত মন্দ লাগেনা।মাঝে মাঝে মনেপড়ে সেইসব
দিনের কথা।রিসাং-এ গিয়েছিলাম,জয়িতার সাথে দেখা হয়েছিল। বলল অনেকদিন তোমার সাথে
যোগাযোগ নেই।পরের বিঝুতে খাগড়াছড়ি যাওয়া
হবেনা।একা থাকতে থাকতে একাকীত্বই এখন আমার ভালো লাগা।
তোমার চিঠির প্রতিক্ষায়...
কথকি
দৃশ্যঃ 2.00অন্তোজ
চ্যাটার্জি
প্রিয়,কথকি চাকমা
জীবন সম্পর্কে তোমার মতো গভীর চিন্তাচেতনা বা ভাবনা আমার নেই।
বৃষ্টি বিকেল,রৌদ্রস্নাত দিন অথবা কোন চাঁদনী রাতে তোমাকে ভাবতে ভালো লাগে।বিষাদময়
মুহূর্তগুলোতে শুকতারার সাথে আমার সখ্য গড়ে ওঠে।শুকতারা আমায় কানে কানে জানান দিয়ে
যায়...
“সুন্দরের স্বপ্নে আয়োজনে
নিঃশ্বাস নিঃশেষ হোক পুষ্প বিকাশের প্রয়োজনে
উচ্ছ্বাস কমাও,বিশ্বাস বাড়াও”
অন্ধকার আমার পছন্দের,একাকী হেটে বেড়ানো,আকাশের পাণে চেয়ে নির্জনতায় আমার আমিত্বকে
প্রতিষ্ঠার ভাবনায় হারিয়ে যাই স্বপ্নলোকে..
দৃশ্যঃ 2.01 কথকি চাকমা
অন্তোজ চ্যাটার্জি,
স্মৃতি কখনো আনন্দের কখনো বেদনার তবুও ফেলে আসা দিনের স্মৃতি মনে করতে ভালো
লাগে।তুমি রয়ে গেছ কল্পনায়,আমি তোমার মত নই।
বাস্তবতা,পারিপার্শ্বিকতা,ধর্মীয় অনুশাসন সবকিছু মিলিয়ে চলছে আমার সময়।মাঝেমাঝে তোমাকে দেখতে
কিংবা কথা বলতে ইচ্ছে করে।ইচ্ছে করে দুজনে হই গুহাবাসী।কিন্তু সেটা হয়তো সম্ভবপর
হয়ে উঠবেনা।ধর্ম পার্থক্যের চেয়ে বড় ব্যাপার আমাদের দুজনের দুরকম স্বাধীনভাবে বেড়ে
ওঠা।
ঋষি-দি তোমার ‘সবজান্তার অজান্তে’ এবং ‘সানিধা-দৈবনী’ শুনিয়েছিল। তোমার প্রগতিশীল চিন্তাভাবনা,সত্যকথা সহজভাবে লেখার
মানসিকতা দারুন লেগেছে।‘চ্যাপ্টা গোলাপ’তোমাকে অনেক বেশি মনে করিয়ে দেয়। ভালো থেকো।
তোমার প্রিয়...
কথকি চাকমা
দৃশ্যঃ 3.00অন্তোজ
চ্যাটার্জি
প্রিয়,কথকি চাকমা
তোমায় নিয়ে আমি স্বপ্নসায়রে নাও
ভাসিয়েছি,কল্পরঙে ছবি এঁকেছি মনের ক্যানভাসে।তোমায় নিয়ে
হারিয়ে যাই...
বলছিলামযে,শূন্য এবং শূন্যতা।ওরা দুজন দুরকম তবু
কোথা যেন মিল অন্যরকম।কল্পলোকে আবিষ্কৃত হল নতুন গ্রহ-‘শূন্যগ্রহ’।সেখানে আছে শুধু
শূন্য এবং শূন্যতা।
কল্পনায় তোমায় সাজিয়েছি নানারূপে,রঙের বৈচিত্রের
সমন্বয়ে।কখনো শিশির বিন্দু কখনো চাঁদনি রাত।নিভৃতচিত্তে ভাবনার সেদিনগুলো হারিয়ে
গেছে।
ইতি...
অন্তোজ চ্যাটার্জি
দৃশ্যঃ 3.01কথকি
চাকমা
অন্তোজ চ্যাটার্জি,
অনেক দিনেরপর তোমার চিঠি পেলাম।বিশ্ববিদ্যালয়ে
ভর্তি হয়েছি শুনেছ নিশ্চয়।যুক্তহয়েছি পারিবারিক
ঐতিহ্যের বাম রাজনীতিতে।
বিপ্লব,সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম আর
সাধারণ মানুষের সুখ-দুঃখ,হাসি-কান্না,আনন্দ-বেদনা নিয়েই আমার ভাবনা।তোমাকে ভাববার
সময় কই বল?বেঁচে থেকে কি লাভ যদিনা পৃথিবীর অংশ হতে পারি।সংগীত প্রায় ছেড়েই
দিয়েছি,তবে নতুন করে সিগারেট ধরেছি।
ইতি...
কথকি চাকমা
দৃশ্যঃ 4.00
অন্তোজ চ্যাটার্জি
কথকি চাকমা
শূন্যগ্রহের কথা আগেই বলেছি তোমায়।কল্পলোকে
শূন্য এবং শূন্যতার আড্ডা জমে অশ্রুহীন রোডের জিরো(0.00)পয়েন্টে।শেষবারের দেখায়
শূন্যতা সেজেছিল অপরূপ সাজে।শূন্যতার কাল্পনিক সাজে পূর্ণতা পেয়েছিল 0-গ্রহ।
শরীরে তার জলের শাড়ি,কানে হাওয়ার দুল,নাকে পড়ল
বৃষ্টির ফুল।
“নির্ঘুম রাতে মনেপরে তোমায় নিয়ে কত কবিতায়
ছন্দের তালে হেঁটেছি দুজনে ঘুরেছি কত
আপন মনে
তবু হয়নি আজো বলা দুটি মনের অপ্রকাশিত
কাব্য”
দৃশ্যঃ 4.01 কথকি
চাকমা
মিঃচ্যাটার্জি
আমার সিগারেট ফুঁকার পরিমাণ ক্রমেই বাড়ছে।গাঁজাও টেনেছি দু’একবার।
কারো হৃদয়ের রক্তক্ষরণ,অশ্রুধারা,অশ্রুহীন রোড এসব নিয়ে ভাববার সময় আমার নেই
এবং সেটা আমাকে প্রভাবিত করেনা।
আর হ্যাঁ আমার বন্ধুকে তোমার কথা বলেছি,ঠিক বন্ধু নয়,তার চেয়ে বেশি কিছু।পথিক চাকমা-দেখতে বেশ স্মার্ট,তোমার মত শুটকিটি নয়।
বলছিযে তোমার এসব তাত্ত্বিক এবং কাব্যিক কথাবার্তা আমার ভালো লাগেনা।
ডিস্টার্ব না করলে খুশি হব।বাই…
শেষদৃশ্যঃ অন্তোজ
চ্যাটার্জি
কথকি,
তোমায় নিয়ে ভাবতে চাইনা,লিখতে চাইনা,কল্পরঙে
তোমার ছবি আঁকতে চাইনা।তবু নিজের অজান্তে মনের অগোচরে চলে আস তুমি।
হৃদয়পুরের সবগুলো জানালা বন্ধকরে দিয়েছি,বাহিরে
বৃষ্টির টুপটাপ শব্দ যেন বলছে-‘শুধু তোমাকে চাই’।আজো খুজিফিরি তোমায়-চায়ের কাপে, ছবির
হাটে,শেষ সিগারেট কিংবা আমার কবিতার শ্রেষ্ঠ কোন লাইনে।
মনের ক্যানভাসের দৃশ্যপট পাল্টে গেছে।রং-তুলি
হারিয়ে গেছে,হারিয়ে গিয়েছে চিলেকোঠা,শীতের বিকেল,অশ্রুহীন রোড,চ্যাপ্টা গোলাপের
ঘ্রাণ, বসন্তের উম্মাদনা।তোমায় নিয়ে লেখা কিছু কথা,বেসুর হয়েগেছে সুর।।
“হয়তো হবার যা নয়,এখানেই থেমে যাক
হয়তো কাগজের ন্যাপকিনে বেস্ট অফ
লাক”
বিরহের সুরঃবেহালা/দোতারা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন