চাঁদের দেশে বানাবো বাড়ি
থাকবেনা আমার কোন গাড়ি
শূন্যে ভেসে বেড়াব আমি
যখন ইচ্ছে যেথায় খুশি
মঙ্গল গ্রহে শ্বশুর বাড়ি
সুন্দরী বধূ দেখতে মেরী
যাওয়ার সময় করব কেরী
নানান রকম ফল ফলাদি
বুধে আমার চাচার বাড়ি
চাচী আমার দেখতে ভারী
চাচাত বোন লাজুক ভেরী
মুখটা লুকায় দেখতে দেরি
পৃথিবীতে থাকে জীব জানোয়ার
ক্ষুধার্তরা শুধু করে হাহাকার
সেথায় কোন আত্মীয় নেই আমার
পৃথিবীতে ভ্রমণ করিনা আমি আর
আকার বড় বৃহস্পতির
বড় মামা হলেন ফকির
হাড় মাংস সব গেল উড়ে
থাকেন এখন কুড়ে ঘরে
বুধে থাকেন ছোট্ট মামী
মামা করেন পাগলামি
মামীর মেয়ে ছোট্ট জেমি
ডাকি আমি গাল ফুলানি
প্লুটো আমার বেয়াইন বাড়ি
আদর তিনি করলেন ভেরী
বেয়াইনকে দিলাম জলের শাড়ী
তারপর যাব বোনের বাড়ি
বোনের বাড়ি নেপচুন
খায় শুধু কেপ-চুল
কানে পড়ল হাওয়ার দুল
নাকে তাহার বৃষ্টির ফুল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন