অঝরে নামলো বৃষ্টি
নিস্তব্ধ নীরবতার মাঝে
একাকীত্বে ভাবি নিভৃতে
আজকের এ রাত আমার
নির্ঘুম রাতের পাখি হয়ে
আছি জেগে যখন সবাই ঘুমিয়ে
ভাবছি আমি সারা প্রহর আর
ফেলে আসা দিনের স্মৃতি
আহা আজও আমার
আন্দোলিত উদ্বেলিত করে
কতটা পথ হেঁটেছি কতটা
ক্লান্ত পথিক হয়ে বসে আছি
তোমার সাথে বৃষ্টিস্নাত দিন
আর ঝড় বিকেলে হেটে চলা
নির্ঘুম রাতে মনে পড়ে যায়
তোমায় নিয়ে লেখা কত কবিতার
ছন্দের তালে হেঁটেছি দুজনে
ঘুরেছি কত আপন মনে
তবুও হয়নি আজও বলা
দুটি মনের অপ্রকাশিত কাব্য
আঁধারে একাকীত্বে, নিভৃতে
মনে পড়ে এ বরষার রাতে
তোমাকে খুঁজেছি কত আমি
তবুও কি আমায় ভালবাসনি?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন