আমি চলে যাব বলে
আকাশের অঝর ক্রন্দন
তোমায় ছুঁয়ে যায়
ভিজিয়ে দেয়
আমার স্মৃতি আজ স্তব্ধ
এখানেই তার শেষ
হবেনা আর লেখা
বিদায় জানিয়ে স্মৃতি
চলে যাব বন্ধু
আর হবেনা তোমার দেখা
থাকবেনা স্বপ্ন ।
আমি চলে যাব বলে
বেজেছে বাথার সুর
ফোটেনি নীল পদ্ম
তাই আজ আর নয়
চলে যাব যাব বলে
লিখিনি মনের গদ্য
দেখা হবেনা আর
তোমার – আমার
শূন্যতাকে রেখে গেলাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন