অশ্রুহীন
আজও আমার স্বপ্ন দেখার হয়নি সারা
তোমাকে হারিয়ে আজ আমি দিশেহারা।
কলম আমার লিখেছিল_ শুধু তোমায় নিয়ে
চিলেকোঠার পাশে দাড়িয়ে ভেবেছি তোমায়,
মনের ক্যানভাসে এঁকেছি তোমার শত ছবি
রঙ-তুলি হারিয়ে গিয়েছে চলে গিয়েছ তুমি।
নিয়ন আলোয় অচেনা পথে আজও একাকী
ক্লান্ত পথিক ভাবছি তোময়, মনে পড়ে কি ?
বরষা দিনে একসাথে মোরা হয়েছি বৃষ্টিস্নাত
হাতে হাত রেখে আমি সময়কে করেছি মুগ্ধ।
চলে গেলে তুমি আমাকে ছেড়ে অন্য মনপুরে
চোখের জলে বৃষ্টি হয়েছে তুমি ফিরে আসনি।
তোমার হৃদয়পুরে আজ নেইকো আমার ঠাই
শূন্য মনে লিখি কবিতা তোমাকে আমি চাই;
চাওয়া-পাওয়ার ব্যারাম আমার হয়নি শেষ
দুঃস্বপ্নের নায়ক আমি, কাটেনি মনের ক্লেশ।
এখনো আমার সময় কাটে তোমার পথ চেয়ে
আঙ্গুলে আঙ্গুল জড়াবে হাসিমুখে এলো-চুলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন