বৃহস্পতিবার, ২ জুন, ২০১১

শুক তারা শুধু জাগে

অশ্রুহীন

দুর নীলিমায় ছেয়ে দেখি তারাদের হাতছানি
তবু মনে আসে নাক বার্থতার অনুরাগ
আমার কষ্ট আমি শুধু জানি
কেন জানি কেমন লাগে কি অনুরাগে
সারা রাত আমি জাগি আর
শুকতারা শুধু জাগে ।

সার্থকতা এসেছিল কবে জানি
এখন শুধু বার্থতার মায়াজাল,
অবিরাম বর্ষণ দু চোখে আমার
তবু বয়ে চলে মহাকাল-
শত রাত্রি আমার কাটে নির্ঘুম
বার্থতার কর্কশ আলো মেখে
শুকতারা শুধু জাগে ।

২। স্বপ্নাতুর আজো আমি নিভৃতে ভাবি
আপন আলোয় ভুবন আলোকিত করি
অসীমের পানে ছুটি আলোর আশায়
কেটে যাক আঁধার ভূলে সব হতাশা
আমি জাগি জাগে আমার স্বপ্ন
শুক তারার সাথে আমার ভারী সখ্য।

শুকতারা তুমি জাগো আমায় নিয়ে
দুজনে মিলে কাটাব সুখের সায়রে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন