বৃহস্পতিবার, ২ জুন, ২০১১

যখন হারিয়ে যাব

অশ্রুহীন
যখন আমি হারিয়ে যাব
তোমাদের সব ছেড়ে
কোথাও খুঁজে পাবেনাক
এই ধরণীর তীর।
ভুলে যাবে সুখ, ভুলে যাবে দুখ
ভুলে যাবে তুমি মোরে।
ভুলে যাবে গান, ভুলে যাবে তান
ভুলে যাবে চুপিসারে।
ভুলে যাবে সুর, ভুলে যাবে দুর
ভুলে যাবে সুখ –সারী
ভুলে যাবে কোন রৌদ্রজ্জল, বৃষ্টিস্নাত দিন।
শুধু তোমারই কথা ভেবে ভেবে মোর
সময় হয়েছে সারা ।
ভুলে যাবে তুমি আমার লেখা
গল্প কবিতা গান।
ভুলে যাবে তুমি কফি হাউসের
আড্ডাটা সারাদিন ।
ভুলে যাবে তুমি শীতের সকাল
শ্রাবণ মেঘলা দিন।
একই সাথে বসে গল্প আড্ডায়
কেটে যেত সারাদিন।
ভুলে যাবে মান, ভুলে যাবে গান
ভুলে যাবে চুপিসারে।
শুধু তোমারি কথা ভাবব আমি
এ কথা বলিব কারে।
ভুলে যাবে তুমি কবিতার কথা
আমার সুরের গান
ভুলে যাবে তুমি নৃত্তের তালে
দু জনার হেঁটে চলা
শুধু তোমারি কথা ভেবেভেবে মোর
সময় সঙ্গী হারা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন