অশ্রুহীন
তোমার অশ্রুসিক্ত নয়নের চাহনি
নীল অন্তরীক্ষের মেঘে ঢাকা
স্বপ্নিল সে রঙ আজ হল কালো
অন্ধকারছন্ন হল তোমার ভুবন।
তুমি কাঁদ সঙ্গোপনে অসহনশীলতায়
হারিয়ে যেতে চাও দূর নীলিমায়
ছুটে যেতে চাও দুরের সীমানায়
উচ্চস্বরে গাহিতে চাও বিজয়ের গাণ।
আজি মধ্যাণ্ণের হাহাকার শুনী
শেষ বিকেলে মেঘের গর্জন ধনি
ক্ষুধিতের আহার চিন্তায়
মলিন হল নবান্নের সন্ধ্যায় ।
তোমার কান্নায় আমি আহত
তোমার চিন্তায় আমি বিরহিত
তোমার অশ্রুসিক্ত নয়নের জলে
আমি উদাসীন, শিহরিত।
তুমি পথ চলনাক বন্ধুর পথে
পথ হারা পথিক হয়ে উদাসীন
যেওনাক দুরে আমাদের ছেড়ে
থেকো মোদের মাজে আপন হয়ে
সাফল্য আজ প্রতীক্ষ্য মান তোমার দারে
বরণ করে নাও তারে মধুর সুরে ।
গড় জীবন জীবনের মতো করে...।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন